Thursday, December 15, 2016

Dhaka University ১ম পর্ব

আজ থেকে আপনাদের আমি বাংলাদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্টানের বিষয়ে ধারাবাহিক লিখার চেষ্টা করবো………আশা করি আপনারা আমার সাথে থাকবেন। প্রথমে আমি আপনাদের বাংলাদেশের কয়েকটি ভাল পাবলিক University সম্পর্কে জানাব। আমার আগের পোষ্টে আপনাদের বাংলাদেশর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা দিয়েছিলাম।
প্রথমে আপনাদের প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত Dhaka University সম্পর্কে জানাব।
Dhaka University:
         বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা গবেষণা প্রতিষ্ঠান ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে Dhaka University কার্যক্রম শুরু হয় ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমন্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান আইন), ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্র-ছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে কলা অনুষদের অধীনে ছিল ৮টি বিভাগ: সংস্কৃত বাংলা, ইংরেজি, শিক্ষা, ইতিহাস, আরবি ইসলামিক স্টাডিজ, ফার্সি উর্দু, দর্শন এবং রাজনৈতিক অর্থনীতি; বিজ্ঞান অনুষদের অধীনে ছিল পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত; আইন অনুষদের অধীনে ছিল শুধুমাত্র আইন বিভাগ ৩টি অনুষদের ৮৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮৬ জন ঢাকা (শহীদুল্লাহ) হলে, ৩১৩ জন জগন্নাথ হলে এবং ১৭৮ জন সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক অনাবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়



২০১১ সালের তথ্য অনুযায়ী  বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ৭০টি বিভাগ (৩টি প্রস্তাবিত), ৮টি ইনস্টিটিউট, ৩৯টি ব্যুরো গবেষণা কেন্দ্র, ১৭৫০ জন শিক্ষক, ৩৩,১০৩ জন ছাত্র-ছাত্রী, ১৯টি আবাসিক হল (২টি নির্মাণাধীন), ৩টি হোস্টেল ২৪৭টি ট্রাস্ট ফান্ড রয়েছে। বর্তমান শিক্ষকদের প্রায় দুই-তৃতীয়াংশ ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত; অনেকেই শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়েরই ছাত্র বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা . মোহাম্মদ ইউনুস ২০০৬ সালে শান্তিতে নোবেল পূরস্কার লাভ করেন।Dhaka University তে অনেক শিক্ষকই বর্তমানে পৃথিবীর বিভিন্ন খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। প্রাথমিক বছরগুলিতে Dhaka University এর ছাত্র-শিক্ষকগণ কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার উচ্চমান বজায় রাখতে সচেষ্ট ছিলেন, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানপ্রাচ্যের অক্সফোর্ডহিসেবে খ্যাতি লাভ করে
অনুষদ বিবরণঃ
অনুষদ
নাম
প্রতিষ্ঠাকাল
বিভাগের সংখ্যা
প্রথম ডীন
কলা অনুষদ
১৯২১
১৬
. আর.সি মজুমদার
বিজ্ঞান অনুষদ
১৯২১
অধ্যাপক ডব্লিউ. জেঙ্কিন্স
আইন অনুষদ
১৯২১
. এন.সি সেনগুপ্ত
চিকিৎসা অনুষদ
১৯৪৬
অঙ্গীভুত মেডিকেল কলেজ
মেজর ডব্লিউ জে. ভারজিন
শিক্ষা অনুষদ
১৯৫৬
অঙ্গীভুত কলেজ ইনস্টিটিউট
মো. ওসমান গনি
স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান গবেষণা
১৯৭২
অঙ্গীভুত মেডিকেল কলেজ
অধ্যাপক ডা. এন. ইসলাম
বিজনেস স্টাডিজ
১৯৭০
অধ্যাপক আব্দুল্লাহ ফারুক
সামাজিক বিজ্ঞান
১৯৭০
১১
অধ্যাপক মীর্জা নুরুল হুদা
জীব বিজ্ঞান অনুষদ
১৯৭৪
অধ্যাপক .কে.এম নূরুল ইসলাম
ফার্মেসি অনুষদ
১৯৯৫
অধ্যাপম . মুনীরউদ্দিন আহমেদ
চারুকলা অনুষদ
২০০৮
অধ্যাপক আব্দুস শাকুর শাহ্
ইঞ্জিনিয়রিং অ্যান্ড টেকনোলজি
২০০৮
অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক (ভারপ্রাপ্ত)
আর্থ অ্যান্ড এনভারয়নমেন্টাল সায়েন্সেস অনুষদ
২০০৮
অধ্যাপক . মোহাম্মদ কামরুল হাসান (ভারপ্রাপ্ত)

ইনস্টিটিউট
নাম
স্থাপিত
ছাত্র/ছাত্রী সংখ্যা
প্রথম পরিচালক
শিক্ষা গবেষণা ইনস্টিটিউট
১৯৬১
৮০০
. জি. ডি মরিসন
পরিসংখ্যান গবেষণা শিক্ষণ ইনস্টিটিউট
১৯৬৪
৩৯৩
. কাজী মোতাহার হোসেন
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট
১৯৬৬
৮৩৮
অধ্যাপক এম. শফিউল্লাহ
পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট
১৯৬৯
২৩৮
অধ্যাপক কামাল উদ্দিন আহমদ
সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট
১৯৭৩
৯৫৪
অধ্যাপক এম. মোমেন
আধুনিক ভাষা ইনস্টিটিউট
১৯৭৪
১০৭৬
অধ্যাপক .এইচ.এম আব্দুল হাই
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট
১৯৯৮
১২০
. সুশীল রঞ্জণ হাওলাদার
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট
২০০১
১৪৬
অধ্যাপক আহমেদ শফি

আবাসিক ব্যবস্থাঃ
                       অবহেলিত পূর্ববাংলার বিভিন্ন কর্মক্ষেত্রে নতুন প্রজন্মের নেতৃত্ব সৃষ্টিতেDhaka University এর অবদান উল্লেখযোগ্য ১৯৪৭ সালে ভারত বিভাগের পূর্বপর্যন্ত বিশ্ববিদ্যালয় এশিয়ার মধ্যে উচ্চশিক্ষার বিশিষ্ট আবাসিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য ছিল দেশ বিভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ববাংলার মাধ্যমিক স্তরের ঊধ্বর্তন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব গ্রহণ করতে হয় ফলে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা অধিভূক্তিকরণ (affiliating) প্রতিষ্ঠানে পরিণত হয় গুরুদায়িত্বের ফলে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ব্যাপক সম্প্রসারণ ঘটতে থাকে, যার ফলে এর জনবল সুযোগ-সুবিধার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হয় এরপর আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও Dhaka University এর ওপর থেকে চাপ কমে নি প্রতিষ্ঠানের শিক্ষা প্রশাসনিক ব্যবস্থা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে অভাবনীয়রূপে ক্ষতিগ্রস্ত হয় তখন বেশ কিছু স্বনামধন্য শিক্ষক, ছাত্র কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয় নিহত শিক্ষকদের মধ্যে ছিলেন . গোবিন্দচন্দ্র (জি.সি) দেব (দর্শন বিভাগ), . .এন.এম মনিরুজ্জামান (পরিসংখান বিভাগ), সন্তোষচন্দ্র ভট্টাচার্য (ইতিহাস বিভাগ), . জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি বিভাগ), প্রফেসর .এন মুনীর চৌধুরী (বাংলা বিভাগ), মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা বিভাগ), . আবুল খায়ের (ইতিহাস বিভাগ), . সিরাজুল হক খান (শিক্ষা গবেষণা ইনস্টিটিউট), রাশীদুল হাসান (ইংরেজি বিভাগ), আনোয়ার পাশা (বাংলা বিভাগ), . ফজলুর রহমান (মৃত্তিকা বিভাগ), গিয়াসউদ্দিন আহমদ (ইতিহাস বিভাগ), . ফয়জুল মহি (শিক্ষা গবেষণা ইনস্টিটিউট), আব্দুল মুকতাদির (ভূ-তত্ত্ব বিভাগ), শরাফৎ আলী (গণিত বিভাগ), সাদত আলী (শিক্ষা গবেষণা ইনস্টিটিউট), আতাউর রহমান খান খাদিম (গণিত বিভাগ) এবং অনুদ্বৈপায়ন ভট্টাচার্য (পদার্থবিদ্যা বিভাগ) Dhaka University এর প্রধান মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ মর্তুজা এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষক মোহাম্মদ সাদেকও নির্মমভাবে নিহত হন
আবাসিক হল/হোস্টেল
হলের নাম
স্থাপিত
আবাসিক ছাত্র/ছাত্রী সংখ্যা
প্রথম প্রাধ্যক্ষ
সলিমুল্লাহ মুসলিম হল
১৯২১
৮০৫
স্যার .এফ রহমান
শহীদুল্লাহ হল (ঢাকা হল)
১৯২১
১২২৫
প্রফেসর এফ.সি টার্নার
জগন্নাথ হল
১৯২১
১৮০২
. নরেশ চন্দ্র সেনগুপ্ত
ফজলুল হক (মুসলিম) হল
১৯৪০
৭৬৬
. মুহাম্মদ শহীদুল্লাহ
জহুরুল হক (ইকবাল) হল
১৯৫৭
১৩২৫
. মফিজ উদ্দিন আহমেদ
রোকেয়া হল
১৯৬৩
১৯০৪
মিসেস আখতার ইমাম
সূর্যসেন (মোহাম্মদ আলী জিন্নাহ) হল
১৯৬৬
১০৪৭
প্রফেসর এম শফিউল্লাহ
পি.জে হার্টগ (আন্তর্জাতিক ছাত্রাবাস) ইন্টারন্যাশনাল হল
১৯৬৬
১২৪
মোঃ আফসার উদ্দিন
হাজী মুহম্মদ মুহসীন হল
১৯৬৭
১১৯২
প্রফেসর মোঃ ইন্নাস আলী
শামসুন নাহার হল
১৯৭১
১৩৫০
. সৈয়দা ফাতেমা সাদেক
কবি জসীম উদদীন হল
১৯৭৬
৩৮৭
অধ্যাপক কে.এম. কামরুদ্দিন
স্যার .এফ রহমান হল
১৯৭৬
১০০০
. .এম.এম নূরুল হক ভুইঁয়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
১৯৮৮
৭৩০
প্রফেসর আবু জাফর
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
১৯৮৮
৯৪৪
. .. খোদাদাদ খান
বাংলাদেশ কুয়েত মৈত্রী হল
১৯৮৯
৭০০
. হামিদা আখতার বেগম
অমর একুশে হল
২০০০
৫৯৬
. সহিদ আকতার হুসাইন
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল
২০০০
৬৪৯
. নাসরীন আহমাদ

বি.দ্রঃ ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।কোথাও কোন কিছু যোজন বা বিয়োজনের প্রয়োজনের হলে কমেন্টে জানাবেন।

                                                                                                            চলবে....................

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname